সংগৃহীত ছবি
আলো ডেস্ক
শুধু ডান আর বাম নয় সব পন্থির মানুষ সরকারের হাত থেকে মুক্তি চায় বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১ মে) বিকেলে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে তিনি এ দাবি করেন।
আজ গোটা দেশটা দানবের কবলে পড়ে তছনছ হয়ে গেছে বলেও মন্তব্য করেন ফখরুল। তিনি বলেন, বুঝেও না বুঝার ভান করে সরকার। শুধু ডান বা বাম নয় সব পন্থির মানুষ সরকারের হাত থেকে মুক্তি চায়।
বিএনপির মহাসচিব আরও বলেন, সরকারের অপরাধ, দেশের গণতন্ত্র ধ্বংস করেছে। দেশটাকে তামাশায় পরিণত করেছে। তারা গণতন্ত্রের লেবাস পরে।
শুধু বিএনপি নয়, সব গণতান্ত্রিক মানুষ আবারও জেগে উঠছে। তারা আন্দোলনের বিপ্লব করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, ‘একদলীয় স্বৈরাচারী সরকার বুলেটের জোরে ক্ষমতায় এসেছে, ভোটের জোরে নয়। এই কারণে ভোটের অধিকার নির্বাসনে পাঠিয়েছে।
রাজপথে আন্দোলনের মাধ্যমে তাদের বিদায় হবে বলেও দাবি করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
