শহীদ কামারুজ্জামানের সমাধিতে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নব-নির্বাচিত কমিটির শ্রদ্ধা জ্ঞাপন
মোঃ ফায়সাল হোসেন
রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম(আরওজেএফ) ২০২৪-২০২৫ দ্বি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সমাধীতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার(৩০) এপ্রিল ২০২৪ বেলা ১১ টার দিকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন,রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম(আরওজেএফ)এর সভাপতি মো: ফায়সাল হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল হক রনি,সহ-সভাপতি(১)সোমেন মন্ডল ও(২)রাজন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক(১) মতিউর রহমান মতি এবং(২) পাভেল ইসলাম মিমুল, সাংগঠনিক সম্পাদক তুহিন আলী,সহ সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন, দপ্তর সম্পাদক নাঈম হোসেন, কোষাধাক্ষ মৃদুল ইসলাম,প্রচার সম্পাদক ওমর আলী,মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া খাতুন। কার্যনির্বাহী সদস্য, সাঈদ হাসান পিন্টু।
আরও উপস্থিত ছিলেন,রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম(আরওজেএফ)এর সদস্য নূরজামাল ইসলাম,গোলাম ওয়াহিদুর রহমান প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করেন মো: রাজন ইসলাম। দোয়া মোনাজাতের মাধ্যমে উক্ত কর্মসূচি শেষ হয়।
