আলো ডেস্ক
আগুনমুখোর বৈশাখের তাপদাহে ও ভ্যাপসা গরমে রাজশাহীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। চলতি মাসের ১৭ এপ্রিল থেকে টানা তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজশাহী। ফলে প্রচন্ড গরমে নাকাল অবস্থায় দিনাতিপাত করতে হচ্ছে জনসাধারণসহ প্রাণিকুলকে। তার ওপর নেই বৃষ্টির দেখা।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ৩টায় গেলো ২০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩.০ ডিগ্রী সেলসিয়াস। যা এখন পর্যন্ত এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছে। এর আগে ২০০৫ সালের ২ জুন রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৪২.৮ ডিগ্রী সেলসিয়াস।
মঙ্গলবার দুপুর ৩টায় রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক শহিদুল ইসলাম জানান, গত কয়েকদিন থেকে রাজশাহীর ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩.০ ডিগ্রী সেলসিয়াস যা অতি তীব্র তাপদাহ আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪.৪ ডিগ্রী সেলসিয়াস। দুপুর তিনটায় বাতাসের আদ্রতা ছিল ১৬ শতাংশ।
সোমবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকড় করা হয় ৪২.৬ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪.৫ ডিগ্রী সেলসিয়াস। এর আগে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকড় করা হয় ৪২.০ ডিগ্রী সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭.০ ডিগ্রী সেলসিয়াস।
