সংগৃহীত ছবি
আলো ডেস্ক
মাদারীপুরে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সবুজ সরকার (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
নিহত সবুজ ট্রাকচালক। তিনি বরিশালের হিজলা উপজেলার পওনিডাঙ্গা গ্রামের মৃত হামদু সরকারের ছেলে।
জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। এছাড়া বাসের একাধিক যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
মাদারীপুর সদরের ফায়ার সার্ভিস কর্মকর্তা আহাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে আটকে পড়া বাস যাত্রীদের উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়। বাসের কিছু যাত্রী আহত হলেও মারাত্মক নয়।
