সংগৃহীত ছবি
আলো ডেস্ক
রাজধানীর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন রাজবাড়ী জেলা বিএনপি সাবেক সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবুকে দেখতে ও চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে তাকে দেখতে রাজধানীর ধানমন্ডিস্থ পপুলার হাসপাতালে যান ফখরুল।
বিএনপি মহাসচিবের সাথে ছিলেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দীর্ঘদিন যাবত হৃদ রোগ ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নাসিরুল হক সাবু।
