রাজশাহী শিক্ষা বোর্ডে দীর্ঘ প্রতীক্ষিত লিফট উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি
২৪ এপ্রিল ২০২৪ খ্রি. শিক্ষা বোর্ডে দীর্ঘ প্রতীক্ষিত দুটি লিফট উদ্বোধন করা হলো। ছয়তলা প্রশাসনিক ভবনের বহু কাঙ্খিত লিফটটি উদ্বোধন করেন এ শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম। এ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিাত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক মো: এনামুল হক, বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আরও উপস্থিাত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, ঠিকাদারী প্রতিষ্ঠানের সদস্য সহ রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি ও আন্ত: শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়ন ফেডারেশনের মহাসচিব মোহা. হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলী, সেবাগ্রহীতা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এ লিফট দুটি স্থাাপনের মধ্য দিয়ে শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্র্মচারী সহ সেবাগ্রহীতাদের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হলো। বর্তমান চেয়ারম্যান, কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টা ও সদিচ্ছার ফসল হিসেবে লিফট দুটি যথাযথভাবে স্থাাপন করা সম্ভব হয়েছে।
চেয়ারম্যান মহোদয় শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড পরিবার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, ঠিকাদারী প্রতিষ্ঠানের সদস্যদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা জানিয়ে এ দুটি লিফট এর শুভ উদ্বোধন করে। পরিশেষে এক দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়।
