ভাঙ্গায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
মোঃ জামাল উদ্দিন, ভাঙ্গা
ফরিদপুরের ভাঙ্গায় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক-ধর্মীয় প্রতিষ্ঠান, ছাত্র-শিক্ষক ও সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার জনগনকে নিয়ে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্টিত হয়েছে।
আজ (২৩এপ্রিল-২০২৪) মঙ্গলবার সকালে ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বি,এম, কুদরত এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন আল রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ মোঃ ইসাহাক মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুন কুমার পাল।
এসময় বক্তরা মানুষ একে অপরের সাথে সম্প্রীতির সেতু বন্ধন বজায় রাখতে আহবান জানান। এসময় তারা বলেন ভাঙ্গায় এই প্রথম এধরনের ব্যতিক্রম সমাবেশ আয়োজন করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
