আলো ডেস্ক
প্রথম ধাপের নির্বাচনে লক্ষ্মীপুরে দুইটি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস -চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা নির্বাচন অফিসের হলরুমে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেন জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মো. শফিকুর রহমান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলার রামগতি ও কমলনগর উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী রয়েছেন।
দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা-৩ লাখ ৮৪ হাজার ৯শত ৭৩জন। পুরুষ- ২ লাখ ২ হাজার ৬০ জন। নারী- ১লাখ ৮২ হাজার ৯ শত ১২জন। আগামী ৮ মে এই দুই উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
