কাটাখালী পৌরসভার উপনির্বাচনে মেয়র পদপ্রার্থী মিতুর গনসংযোগ
মোঃ ফায়সাল হোসেন
রাজশাহীর কাটাখালি পৌরসভার উপনির্বাচন আগামী (২৮ এপ্রিল)। উপনির্বাচনকে কেন্দ্র করে পুনরায় সুখ শান্তি ফিরিয়ে আনতে সাবেক মেয়র আব্বাস আলীর স্ত্রী মোছাঃ রাবেয়া সুলতানা মিতু হ্যাঙ্গার মার্কা প্রতীক নিয়ে মেয়র পদে উপনির্বাচনে লড়ছেন।
সাবেক মেয়রের স্ত্রী মোসা. রাবেয়া সুলতানা মিতু’র প্রচার প্রচারণায় হাজার হাজার ভোটারের জনসমাগম দেখা গেছে।
সোমবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় কাটাখালী পৌরসভার মাসকাটা দিঘী স্কুল এন্ড কলেজ মাঠে গণজমায়েত ঘটে। এরপর দেওয়ানপাড়া, বাখরাবাজ থেকে জুট মিলসহ নির্বাচনী এলাকাগুলোতে প্রচার প্রচারণা চালান।
ইতিমধ্যে সব প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগম হয়ে উঠেছে কাটাখালি পৌরসভা এলাকা। নির্বাচনে এবার মেয়র পদে চমক হিসেবে প্রার্থিতা করছেন সাবেক মেয়র আব্বাস আলীর সহধর্মিণী হ্যাঙ্গার প্রতীকের প্রার্থী মোসা. রাবেয়া সুলতানা মিতু। সভা-সমাবেশে ইতিমধ্যে পৌরবাসীর দৃষ্টি কেড়েছেন তিনি।
প্রচার প্রচারণায় মেয়র পদপ্রার্থীর স্বামী সাবেক মেয়র আব্বাস আলী বক্তব্যে বলেন, ভূমিদস্যু সন্ত্রাস রুখতে আমরা সোচ্চার হবো।
২৮ এপ্রিল নতুন ইতিহাস গড়বে কাটাখালীর জনগন। কাটাখালীতে ২৪ হাজার ভোটার। তাঁদের ভোটার ১০০।
আমরা ২৩ হাজার ৯০০শত ভোট দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আবারও কাটাখালীর বুকে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে।
