ফাইল ছবি
আলো ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসান (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বায়েকের ইউপি চেয়ারম্যান বিল্লাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত যুবকের নাম মো. হাসান (২৬)। হাসান উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া এলাকার দারু মিয়ার ছেলে।
