ভাঙ্গায় প্রানীসম্পদ সেবা সপ্তাহ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
ভাঙ্গা থেকে মোঃ জামাল উদ্দিন
প্রাণী সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর সমাপনী ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সরকারী কাজী মাহবুব উল্লাাহ কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ- খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর ০৪ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
ভাঙ্গা উপজেলা প্রানী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.হাবিবুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার ( ভাঙ্গা সার্কেল) তলাত মাহমুদ শাহানশাহ, সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া,ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ মামুন আল রশিদ, উপজেলা প্রানী সম্পদ সম্রসারন কর্মকর্তা কৃষিবিদ সানজিদা হক,উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাচেন উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দীন প্রমূখ।
এসময় অন্যান্যের মধ্যে সুশীল সমাজের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং আগত খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
