আলো ডেস্ক
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (১৬ এপ্রিল) শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে স্থায়ী জামিন চাইবেন।
সোমবার (১৫ এপ্রিল) ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন চাইবেন ড. ইউনূস। এদিন তার সাজার বিরুদ্ধে আপিল শুনানি হবে শ্রম আপিল ট্রাইব্যুনালে।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার রায় চ্যালেঞ্জ করে গত ২৮ জানুয়ারি ড. ইউনূসসহ চারজনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। একইসাথে আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। সেদিন শ্রম আদালতের দেয়া সাজা স্থগিত করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।
এর আগে গত ১ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ড. ইউনূসকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। তবে আপিল করার শর্তে ইউনূসসহ আসামিদের ১ মাসের জামিন দেয়া হয়।
