৫নং ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতায় মতবিনিময় অনুষ্টান
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার বিকালে মহানগরীর মহিষবাথান উত্তরপাড়া মহল্লায় ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় প্রাঙ্গনে অ্যাকটিভ সিটিজেন ইয়ূথ লিডারদের সামাজিক উদ্যোগ রিথিংক আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে ‘‘নাগরিক ভাবনা’’ শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিগন্ত প্রসারী সংঘের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের অবসর প্রাপ্ত ডিজিএম মনোয়ার হোসেন সেলিম, লায়ন্স ক্লাব অব রাজশাহীর সাবেক সভাপতি আলহাজ্ব এ. কে মাসুদ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক, বীর মুক্তিযোদ্ধ নুরুল আমিন কালু প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রজেক্ট মেন্টর সুব্রত পাল এর সঞ্চালনায় নাগরিক ভাবনায় অনুষ্টান সভাপতি ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
বৃট্রিশ কাউন্সিল’র দি ক্লাইমেট কানেকশন কর্মসূচির অর্থায়নে এবং রাজশাহী সিটি কর্পোরেশন কাউন্সিলর (ওয়ার্ড ৫) এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অ্যান্ড রিসার্চের স্থানীয় কারিগরী সহায়তায়, প্রায় ৫০জন বিমিস্ট নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।
রিথিংক প্রজেক্ট টিম লিড মনিরুল ইসলাম সবুজ, মানতাকা আখতার প্রিতু, অরণ্য কুমার সাহা উপস্থিত ছিলেন।
