ছবি সংগৃহীত
আলো ডেস্ক
যারা ভুয়া ডক্টরেটধারী তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
সোমবার (১ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যারা ভুয়া ডক্টর লাগিয়ে মানুষকে জিম্মি করছে এবং চাঁদাবাজি করছে. আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
হারুন আরও বলেন, এই ঢাকায় ভুয়া ডক্টরেটধারী ও মানবাধিকার সংগঠন রয়েছে অনেক। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
রবিবার অভিযান চালিয়ে সুফী সামস নামে এক কথিত মানবাধিকার সংগঠনের উপদেষ্টাকে গ্রেপ্তারের পর চঞ্চল্যকর তথ্য পেয়েছে ডিবি। মূলত সুফি শামস একজন ভুয়া ডক্টরেটধারী। তার মতো এই শহরে অসংখ্য ভুয়া ডক্টর আছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ডিবিকে এই তথ্য দিয়েছেন বলে জানান হারুন।
