রাজশাহীতে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীতে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সন্ধ্যায় অনুরাগ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থার সভাপতি ও দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থার সহ-সভাপতি সোবাহান ব্যাপারী, সাধারণ সম্পাদক কাজী আসাদুর রহমান টিটু, যুগ্ম সম্পাদক ইলিয়াস ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক ডা. রাশেল মিয়া, নির্বাহী সদস্য মো: শাহজাহান, সমিতির উপদেষ্টা সেলিম রেজা, হাফিজুর রহমান, ফরিদপুর জেলা সমিতির সভাপতি কিশোর কুমার দত্ত, উপদেষ্টা রাবি প্রফেসর ড. এটিএম কামরুল হাসান, ল্যাবএইডের সেলস ম্যানেজার ওহিদুজ্জামান শেখসহ রাজশাহীতে বসবাসরত বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থার সদস্যরা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলী, সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল, সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো: সোলাইমান, মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইফতেখার আলম বিশাল, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ পেশা জীবীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন আজিমা পারভীন টুকটুকি।
