ছবি সংগৃহীত
আলো ডেস্ক
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজ জাতীয় রিজার্ভ ১৭ বিলিয়ন ডলার, যদিও কেন্দ্রীয় ব্যাংক থেকে ১৯ বিলিয়ন বলা হচ্ছে। কিন্তু আইএমএফ-কে গোপনে একটি রিপোর্ট করতে হয় সেখানে বলা হচ্ছে ১৭ বিলিয়ন ডলার। তিন মাসে যে আমদানি করবেন সেই আমদানি করার ক্ষমতা বাংলাদেশের এখন আর নেই।
শনিবার (৩০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে যুবদল ও ছাত্রদল এর সাবেক নেতৃবৃন্দদের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে, খেতে পারবে না, প্রধানমন্ত্রীর পদ্মা সেতুর দিকে তাকিয়ে থাকলে পেট ভরবে। এই যে দেশে অভাব অনটন আসছে আপনি এর প্রতিবাদ করতে যাবেন আপনাকে কারাগারে যেতে হবে। নির্যাতনের শিকার হতে হবে।
তিনি আরও বলেন, ২০১৮ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর আসন থেকে নির্বাচন করেছেন সাইফুল আলম নীরব। যদি ওই আসনে সুষ্ঠু নির্বাচন হতো তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী জিততেন না। এমপি হতেন নিরব। শুধুমাত্র প্রার্থী হওয়ার কারণে সে আজ কারাগারে অন্য কোন কারণে না।
বিএনপির এই নেতা বলেন, সীমান্ত চুক্তি করার পরেও বাংলাদেশিদেরকে হত্যা করা করছে ভারতের বিএসএফ। প্রতিদিন মৃত্যুর খবর পাওয়া যায়। কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটু মাথা উঁচু করে কথা বলতে পারে না। প্রধানমন্ত্রী কি পেয়েছে তাদের কাছ থেকে? সব দিয়েছেন কিন্তু ন্যায্য যে অধিকার সেটাও আপনি পাননি। তিস্তার পানি পাননি।
তিনি আরও বলেন, শেখ হাসিনার ভারতের সাথে এত প্রেম এত মহব্বত অথচ ব্রিক্স এর সদস্য হওয়ার জন্য ভারত বাংলাদেশকে নিয়ে কোন কথায় বলেনি। ভারত কথা বললেই বাংলাদেশ সদস্য হতে পারতো।
জাতীয়তাবাদী যুব দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম ভাদরুর সভাপতিত্বে মানববন্ধনে আরও অনেকে উপস্থিত ছিলেন।
