ছবি সংগৃহীত
আলো ডেস্ক
মধ্যপ্রাচ্যের দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আগামী ২২ এপ্রিল দুই দিনের সফরে ঢাকায় আসছেন। কাতারের আমিরের সফরকালে দুই দেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা, দক্ষ জনশক্তি রপ্তানি, বাণিজ্য সম্প্রসারণের বিষয় গুরুত্ব পাবে।
সূত্র জানায়, বাংলাদেশ ও কাতারের মধ্যে সামুদ্রিক পরিবহন সেবা চুক্তি, বিমান সেবা চুক্তির সংশোধন, সামুদ্রিক পরিবহন সেবা চুক্তি, দ্বৈত কর প্রত্যাহার, শুল্ক খাত, উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, যৌথ বাণিজ্য পরিষদ ও যৌথ কমিশন গঠন ইত্যাদি চুক্তি ও সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া বন্দি বিনিময় নিয়ে একটি সমঝোতা সই নিয়ে আলোচনা চলছে।
প্রসঙ্গত, ২০০৫ সালে কাতারের তখনকার আমির হামাদ বিন খলিফা আল থানি বাংলাদেশে এসেছিলেন। প্রায় বিশ বছর পর বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশে আসছেন।
