রাজশাহীতে গণহত্যা দিবসের কর্মসূচি
তথ্যবিবরণী
আগামী সোমবার ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক শোকাবহ দিন। সারাদেশের মতো দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসনবিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
ওই দিন সকাল দশটায় জেলা ও মহানগরের সকল বধ্যভূমিতে গণহত্যা দিবসে সকল শহিদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।সকাল এগারোটায় বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির রাজশাহী কার্যালয়ে গণহত্যা ও মুক্তিযুদ্ধবিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
রাজশাহী সিটি করপোরেশন ও গণযোগাযোগ অধিদপ্তরের রাজশাহী কার্যালয় এদিনসুবিধামতো সময়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকাসমূহে গণহত্যার ওপর আলোকচিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শন করবে।
সারাদেশে ২৫মার্চের কালোরাতে নিহতদের স্মরণে বাদ যোহর মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধামতো সময়ে অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা ও মহানগরের সকল বধ্যভূমিতে গণহত্যা দিবসে সকল শহিদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।রাত দশটায় কেপিআই/জরুরি স্থাপনা ব্যতীত অন্যান্য সরকারি ভবনে ০১ (এক) মিনিটের জন্য প্রতীকী ব্ল্যাক-আউট পালন করা হবে।
