ছবি সংগৃহীত
আলো ডেস্ক
ভারত থেকে নিজের জন্য কিনে আনা কাশ্মীরি শাল ছুঁড়ে ফেলে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২০ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় র্কাালয়ের সামনে শালটি ছুঁড়ে ফেলেন তিনি।
এসময় রিজভী জানান, আজ থেকে ভারতের কোনো পণ্য ব্যবহার করবেন না তিনি। দলীয় কর্মীদেরও আহবান জানান রিজভী।
এর আগে কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ভারতীয় পণ্য বয়কট ও ইন্ডিয়া আউটের আন্দোলন অরাজনৈতিক। অধিকার হারা জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন এটি। দেশ প্রেমে উদ্বুদ্ধ জনগণের ভারতীয় পণ্য বয়কট ও ইন্ডিয়া আউটের আন্দোলনে বিএনপির সমর্থন রয়েছে।
