ছবি সংগৃহীত
আলো ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু ব্যবসায়ী বুলু মিয়া হত্যা মামলায় রাফিকুল ইসলাম (৩৭) নামে একজনের মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসেই জেল দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ মো. রবিউল ইসলাম এই রায় প্রদান করেন। এই মামলায় আরও ৫ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাফিকুল ইসলাম (৩৭) ভোলাহাট উপজেলার হাউসপুর গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে।
এছাড়া যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন, ভোলাহাট উপজেলার হাউপুরের আফজাল হোসেনের ছেলে আব্দুস সবুর (২৬), একই গ্রামের আতাউর রহমানের ছেলে কারিমুল (৩২), কাউন্সিলর মোড়ের মৃত আব্দুল গাফফারের ছেলে মো. বাচ্চু মিয়া ( ৪২), পুরাতন হাঁসপুকুর ধনিয়াপাড়ার মো. সাজ্জাদ হোসেনের ছেলে মো. এরফান আলী (৩৭)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গরু বিক্রির টাকা লেনদেনকে কেন্দ্র করে আসামিরা ২০১৭ সালের ২৫ জুলাই দুপুরে একটি আমবাগানে বুলু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।
ঘটনার দিনই নিহতের স্ত্রী মো. সমিজা বেগম বাদী হয়ে ১০ বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক মো. মাহবুব আলম ২০১৮ সালের ২৮ ফেব্রæয়ারি ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
তিনি আরও বলেন, ১৮ জনের সাক্ষ্যগ্রহণ আর দীর্ঘ শুনানি শেষে বিচারক একজনকে মৃত্যুদণ্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি আরও ৫ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।
