আলো ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২০৬ জন এবং মারা গেছেন ৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু ২৭ হাজার ৯০৪ জন। মোট শনাক্ত ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এদিন সুস্থ হয়েছেন ৩৫৬ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৫ লাখ ৩৫ হাজার ৩৯০ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।
গতকাল মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৬৩০টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৫৩০টি। এখন পর্যন্ত এক কোটি ৫ লাখ ৭ হাজার ৯৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ১৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ৯৫ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৮ শতাংশ।
মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ২ জন এবং নারী ১ জন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায় ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১ জন এবং চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ২ জন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩ জন।
