ছবি সংগৃহীত
আলো ডেস্ক
সাভারের আমিন বাজারে ঈদগাহ মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নতা করতে বাধা ও মাঠ পরিচ্ছন্নতার উদ্যোক্তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীরা।
শুক্রবার (১৫ মার্চ) জুম্মার নামাজ শেষে সাভারের আমিন বাজার ইউনিয়নের বড়দেশী এলাকার স্থানীয় মুসল্লিরা এই মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার, পুলিশের তদন্ত বিহীন মামলার পুনরায় তদন্তের দাবিসহ আসন্ন ঈদুল ফিতরের ঈদকে কেন্দ্র করে ঈদগাহ মাঠ প্রস্তুতের বাধা দানকারীর বিরুদ্ধে বিচারের দাবি জানান।
প্রসঙ্গত গত (৬ মার্চ) বড়দেশি ঈদগাহ মাঠ প্রতি বছরের ন্যায় ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহ মাঠের খানাখন্দের ভরাট ও ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য কাজ শুরু হয় স্থানীয় ব্যাবসায়ী রাজু আহমেদের উদ্যোগে।
কিন্তু সেসময় ওই এলাকার বাসিন্দা মো. ফয়জুর রহমান নামের এক ব্যাক্তি ভেকুর চাবি কেড়ে নিয়ে ঈদগাহ মাঠের প্রস্তুতির কার্যক্রম বন্ধ করে দেয়। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা ফয়জুর রহমানের সাথে কথা বলে ভেকুর চাবি নিয়ে পুনরায় কার্যক্রম শুরু করে।
এঘটনায় মো. ফয়জুর রহমান গত (১৩ মার্চ) সাভার মডেল থানায় রাজু আহমেদ সহ ৬জনের নামে মারামারি ও চুরির অভিযোগে একটি মামলা দায়ের করেন।
