এলাকার যুব সমাজকে নেশা থেকে দুরে রাখতে ঐতিহ্যবাহি দারুশা মাঠে খেলাধুলা নিয়মিত চালিয়ে যেতে হবে বললেন এমপি আসাদ
জিয়াউল হক
রবিবার পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে দারুশা ফুটবল লীগ ২০২৪ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিঁনি একথা বলেন। এবং চালিয়ে যেতে যা যা সহযোগীতা লাগে করবেন।
টুর্নামেন্টের ফাইনালে খেলা হয় দারুশা ইয়াং ষ্টার দল বনাম দারুশা এফসি দল। খেলায় ১-০ গোলে দারুশা এফসি দলকে হারিয়ে দারুশা ইয়াং ষ্টার দল চ্যাম্পিয়ন হয়।
চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরুষ্কার তুলে দেন পবা-মোহনপুর ৩ এর সংসদ সদস্য মোহাঃ আসাদুজ্জামান আসাদ এম পি। এই সময় সভাপতিত্ব করেন মোঃ গোলাম মোস্তফা চেয়ারম্যান হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ।
এই সময় উপস্থিত ছিলেন রিয়াজ উদ্দিন সাবেক সহ-সভাপতি হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, আব্দুল হালিম সাবেক সাধারণ সম্পাদক হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ,রফিকুল ইসলাম সভাপতি হজরীপাড়া ইউনিয়ন যুবলীগ, মোঃ মাহাবুর সাধারণ সম্পাদক হুজুরীপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ, সাইদ হাসান তুষার সভাপতি হুজুরীপাড়া ইউনিয়ন ছাত্রলীগ প্রমুখ। খেলাটি সার্বিক পরিচালনায় ছিলেন সোহাগ আলী কোচ দারুশা বাজার ফুটবল একাডেমি।
