রাজশাহী জেলা, পার্শ্ববতী এলাকায় আলু উঠা শুরু হয়েছে, আলুর দামে খুশী চাষীরা
মোস্তফা হোসেন (ভিক্টর):
রাজশাহী জেলা,আশপাশ এলাকায় জমি থেকে পুরোদমে আলু উঠতে শুরু হয়েছে। ইহার ফলে বাজারে আলুর সরবরাহ বেড়ে গেছে।
আগের তুলনায় বাজারে আলুর দাম কিছুটা কম। এখন চাষীরা যে দাম পাচ্ছেন তাতে তারা খুশী। এই মৌসুমের শুরুতে রাজশাহী জেলা,আশপাশের বাজারগুলিতে নতুন আলু বিক্রি হয় ৭০-৮০ টাকা কেজি দরে। এখন রাজশাহী জেলা, উপজেলা,আশপাশের বাজারগুলিতে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৭-৩০ টাকা দরে। অধিকাংশ ক্রেতারা আমাদের প্রতিবেদককে বলেন, সামনে ‘ মাহে রমজান’ মাস শুরু।
এই রমজান মাসকে কেন্দ্র করে কোন ব্যবসায়ী যেন আলুর দাম না বাড়াতে পারে সেই বিষয়ে বাজার মনিটরিং করতে হবে। অন্যদিকে আলু ব্যবসায়ীরা বলেন, মাঠ থেকে আলু পুরোদমে তুলা শুরু হয়েছে। বাজারেও আসতে শুরু হয়েছে। আমাদের দেশের বাজারে আলুর পর্যাপ্ত সরবরাহ আছে।
এইজন্য আলুর দাম বাড়ানোর কোন কারণ নাই। আলু চাষীরা বলেন, এই বৎসর শীত, বৃষ্ঠিপাতের কারণে আলুর কিছুটা ক্ষতি হয়। ইহার ফলে জমিতে আলুর ২০ থেকে ২৫ শতাংশ গাছ নষ্ঠ হয়ে যায়। ইহার ফলে আলু চাষে ফলনের দিক থেকে কৃষক হতাশ হলেও দামের দিক থেকে তারা খুশী।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর সূএ থেকে আমাদের প্রতিবেদক জানতে পারেন যে,রাজশাহী জেলায় এই বৎসর আলুর চাষ হয় ৩৪ হাজার ৯৫৫ হেক্টর জমিতে। গত বৎসর এই জেলায় আলুর চাষ হয়েছিল ৩৬ হাজার ৬৫১ হেক্টর জমিতে।
এই বৎসর এই জেলায় আলু চাষের পরিমাণ কমে যায় ১ হাজার ৬৯৬ হেক্টর জমিতে। এই রাজশাহী জেলার মধ্যে সবচেয়ে বেশী আলুর চাষ হয় ‘ তানোর’ উপজেলায়। এই উপজেলায় এবার আলুর চাষ হয় ১৩ হাজার ১৭০ হেক্টর জমিতে।
