বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বে এক দুর্লভ রেফারেন্স: এমপি আসাদ
জিয়াউল হক
রাজশাহীর পবায় রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ বলেছেন, ৭ মার্চ বাঙালি জাতির জীবনে একটি অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে বাঙালির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর অতিমানবীয় বক্তৃতার মাধ্যমে বাঙালিকে একটি স্বাধীন ভূ-খণ্ড উপহার দেন। আধুনিক বিশ্বে সংরক্ষিত কয়েকটি বিখ্যাত বক্তৃতার সাথে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ তুলনা করলে এর শ্রেষ্ঠত্ব অদ্বিতীয় বলেই বিবেচিত হয়, এটি প্রমাণিত। বৃহস্পতিবার পবা উপজেলা হলরুমে ৭ই মার্চ ‘স্বাধীনতার জিয়নকাঠি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৭১ সালে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামের যে দেশটি জন্ম নিয়েছিল, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল তারই মূল ভিত্তি ও নিখুঁত পরিকল্পনা। ৭ মার্চের ভাষণ কেবল একটি ভাষণ নয়, সমগ্র বাঙালি জাতির দীর্ঘ নির্মম ইতিহাসের উন্মোচন এবং নতুন ইতিহাস নির্মাণের দিক নির্দেশনা। ঐতিহাসিক ভাষণের মাধ্যমে আপামর বাঙালির হৃদয়ে স্বাধীনতার দুর্মর আকাঙ্খা জাগিয়ে তোলার আহবান।
উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খাঁন। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মোকবুল হোসেন।
উপস্থিাত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা বিএমডিএ কর্মকর্তা জামিনুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাইউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, জনস্বাস্থ্যা প্রকৌশলী মো: শাহীনুল হক, হুজুরীপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পারিলা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মোরশেদ, দামকুড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, হরিয়ান ইউপির চেয়ারম্যান জেবর আলী, দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাব্বিরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এর আগে উপজেলা পরিষদ-প্রশাসন, পবা উপজেলার অধীন আরএমপি বিভিন্ন থানার অফিসার্স ইনচার্জ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে বঙ্গবন্ধুর মুর্যালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ।
