ছবি সংগৃহীত
আলো ডেস্ক
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিদ্যুতের বাড়তি দাম কৃষকের ওপর কোনো প্রভাব ফেলবে না।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের নবনির্মিত অফিস ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকের উন্নয়নে এবং কৃষির সুবিধায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করছে। ভর্তুকি মূল্যেই জমিতে বিদ্যুতের সেচ সুবিধা পায় কৃষক। ফলে বিদ্যুতের দাম বাড়ায় কৃষকের ওপর কোনো প্রভাব পড়বে না।
এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন, মহা-পরিচালক শাখাওয়াত হোসেনসহ খাদ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
