ছবি সংগৃহীত
আলো ডেস্ক
জয়পুরহাটের কালাই উপজেলার পুনটের গোহাড়া এলাকার একটি ফসলের ক্ষেত থেকে আব্দুর রহমান (৪৮) নামে এক জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (৬ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। আব্দুর রহমান কালাই উপজেলার নান্দাইলদীঘি দক্ষিণ পাড়ার মৃত মতলেব হোসেনের ছেলে।
কালাই থানার অফিসার ইনচার্জ ওয়াসিম আল বারি জানান, আব্দুর রহমান গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর তিনি বাড়িতে ফেরেননি। আজ সকালে কৃষকরা গোহাড়া মাঠে কাজ করতে গিয়ে ধানের বীজতলায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ওসি জানান, ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যা না আত্মাহত্যা।
