ছবি সংগৃহীত
আলো ডেস্ক
সদ্য কারামুক্ত বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের বাসভবনে গিয়ে তাকে অভিবাদন জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর পল্লবীর ডি/২০৩ ইস্টার্ন হাউজিংয়ে আমিনুল হকের বাসায় যান তিনি।
এ সময় আমিনুলের পরিবার তাকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পল্লবী ও রূপনগর থানা বিএনপির নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
তিন মাস ছয় দিন কারাভোগের পর গত ৯ ফেব্রুয়ারি কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান আমিনুল হক। এ সময় দুই দফায় ১১ দিন রিমান্ডে ছিলেন তিনি।
