ফাইল ছবি
আলো ডেস্ক
ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
রবিবার (৩ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে তাকে বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিষয়টি হাফিজ উদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। ফোর্টিজ হাসপাতালে গত ২৭ ডিসেম্বর অস্ত্রোপচার করা হয়। এখন লাঠি ভর দিয়ে হাঁটতে পারি।
মেজর হাফিজ আরও বলেন, চিকিৎসার মধ্যে আছি। ছয় মাস লাগবে ঠিক হতে। মাত্র দুই মাস গেল।
ভারতের অর্থোপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক কুরিন্দর বিডির অধীনে চিকিৎসাধীন ছিলেন হাফিজ উদ্দিন। গত ১৪ ডিসেম্বর এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লিতে যান তিনি।
