আলো ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেছেন গণতন্ত্র মঞ্চ ও ১২-দলীয় জোটের নেতারা।
শনিবার (২ মার্চ) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমে ১২ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব। বৈঠকে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সন্ধ্যার পর বিএনপি মহাসচিবের গুলশানের বাসায় গণতন্ত্র মঞ্চের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বৈঠকের বিষয়ে ১২ দলীয় জোটের এক শীর্ষ নেতা বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন কারাগার ভোগ করে মুক্তি পেয়েছেন। সেজন্য তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলের নেতারা।
রবিবার (৩ মার্চ) বিকেল ৫টার দিকে সমমনা জোটের সাথে বিএনপি মহাসচিবের বৈঠক করার কথা।
