সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’র অফিসে ‘বার্ষিক সম্মেলন ও ব্যবসায়িক মতবিনিময় সভা’ ২০২৪ অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স অফিস, রাজশাহী এর আওতাধীন প্রিন্সিপাল অফিস, রাজশাহী, নওগাঁ, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী কর্পোরেট শাখা প্রধানসহ সকল শাখা প্রধান/ব্যবস্থাপকগণের অংশগ্রহণে ‘বার্ষিক সম্মেলন ও ব্যবসায়িক মতবিনিময় সভা-২০২৪’ ০২ মার্চ, ২০২৪ তারিখে ‘চেম্বার আব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, রাজশাহীর কনফারেন্স রুম’ রাজশাহীতে সকাল ১০.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব পারসুমা আলম। উক্ত সভায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স অফিস, রাজশাহীর জেনারেল ম্যানেজার জনাব মীর হাসান মোহাঃ জাহিদ।
সভার শুরুতে জেনারেল ম্যানেজার’স অফিস, রাজশাহীর জেনারেল ম্যানেজার জনাব মীর হাসান মোহাঃ জাহিদ ডিসেম্বর/২০২৩ ভিত্তিক অর্জিত ব্যবসায়িক চিত্র উপস্থাপন করেন। অতঃপর সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স অফিস, রাজশাহী এর আওতাধীন অঞ্চল প্রধানগণ ও রাজশাহী কর্পোরেট শাখার শাখা প্রধান পর্যায়ক্রমে তাদের ডিসেম্বর/২০২৩ পর্যন্ত অর্জিত ব্যবসায়িক চিত্র উপস্থাপন করেন।
ব্যবসায়িক মতবিনিময় সভায় প্রধান অতিথি রাজশাহী অঞ্চলের ডিসেম্বর/২০২৩ ভিত্তিক অর্জিত ব্যবসায়িক অবস্থা পর্যালোচনাপূর্বক তা আশাব্যঞ্জক হওয়ায় চলতি বছরেও তা অব্যাহত রেখে বিনিয়োগ বৃদ্ধি, গুনগত আমানত সংগ্রহ, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের সংখ্যা বৃদ্ধি, ই-ওয়ালেট, Bangla QR Code এর সংখ্যা বৃদ্ধি ও QR Code এর মাধ্যমে চেক বিহীন লেনদেন, ফরেন রেমিট্যান্সসহ অন্যান্য সকল ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে তৎপর হওয়ার জন্য পরামর্শ প্রদান করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর র্স্মাট বাংলাদেশ বিনির্মাণে বিশেষ অবদান রাখার জন্য সকলকে দিক নির্দেশনা প্রদান করেন।
সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় বর্তমান বছরেও রাজশাহী অঞ্চলের ব্যবসায়িক উন্নয়নে কাংখিত ভূমিকা রেখে দেশের রাষ্ট্র মালিকানাধীন বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হিসেবে সোনালী ব্যাংকের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে সকল কর্মকর্তাকে উদাত্ত আহবান জানান এবং প্রধান অতিথির দিক নির্দেশনাগুলো মাঠ পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়ে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনপূর্বক ব্যবসায়িক মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।
