বার্ষিক বনভোজন এবং প্রাক্তন সভাপতি সম্মাননা অনুষ্ঠান ২০২৪
স্টাফ রিপোর্টার:
গতকাল ০১ মার্চ, (শুক্রবার) ২০২৪, রাজশাহী লায়ন্স ক্লাবের উদ্যোগে সীমান্তে অবকাশ, বিজিবি, রাজশাহীতে Justice For All এর আলোকে ”বার্ষিক বনভোজন এবং প্রাক্তন সভাপতি সম্মাননা অনুষ্ঠান ২০২৪ এর অংশ হিসাবে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট লায়ন ডা. এস.এম.এ মান্নান বলেন, প্রাক্তন সভাপতিগণের সক্রিয় অংশগ্রহণ, ক্লাবের প্রতি ভালবাসা অক্লান্ত পরিশ্রম এবং আর্থিক সহযোগিতা দিয়ে মানবতার সেবা করে তাঁরা ক্লাবকে ত্বরান্বিত করেছে।
তাঁদের এই অবদান স্মরণীয় করে রাখার জন্য রাজশাহী লায়ন্স ক্লাবের ২১ জন প্রাক্তন সভাপতি কে সম্মাননা স্মারক এবং যথাযথ সময়ে ক্লাবের ডিউজ পরিশোধকারীদের সম্মাননা সনদ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ক্লাবের বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়।
