মিনিম্যালি ইনভেসিভ সার্জারি (এমআইএস) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টা:
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীতে সাইন্টিফিক সেমিনার কমিটির সার্বিক তত্তাবধানে সার্জারী বিভাগের উদ্যেগে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
সহকারী রেজিষ্ট্রার ডাঃ মাহমুদ হাসান (তুরাগ) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর অধ্যাপক ডাঃ সুজন আল হাসান এবং অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহন করেন সার্জারী বিভাগের সিনিয়র অধ্যাপক ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সার্জারী বিভাগের এর রেজিষ্ট্রার ডাঃ অনুশ্রি সরকার।
key note speaker হিসেবে সেমিনার পরিবেশনা করেন সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ জানারুল ইসলাম (নুর), সেমিনারের মূল বিষয় উপস্থাপনা শেষে তিনি উপস্থিত চিকিৎসকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং অনুষ্ঠান পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাইন্টিফিক সেমিনার কমিটির চেয়ারম্যান প্রফেসর ডাঃ একেএম গোলাম কিবরিয়া ডন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ মোঃ এমদাদুর রহমান, প্রফেসর ডাঃ চিন্ময় কান্তি দাস, প্রফেসর ডাঃ মোঃ মাহবুবুল করিম, প্রফেসর ডাঃ মোসাঃ আনজুমান আরা আক্তার, প্রফেসর ডাঃ অলি আহমেদ, প্রফেসর ডাঃ মোঃ খলিলুর রহমান, প্রফেসর ডাঃ সাইদ আহমেদ, প্রফেসর ডাঃ একেএম মহিউদ্দিন, প্রফেসর ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া, ডাঃ আব্দুর রশিদ, ডাঃ আবেদা খাতুন, ডাঃ ফরিদা ইসলাম, ডাঃ মোঃ মফিজুল ইসলাম, ডাঃ মোঃ হারুন-উর-রশিদ সহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল পর্যায়ের শিক্ষক, চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসকবৃন্দ।
সেমিনারে প্রধান অতিথী অধ্যাপক ডাঃ মোঃ সুজন আল হাসান- বলেন আজকের সেমিনারে উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। উপস্থাপিত বিষয় Invasive Surgery (MIS) in Islami Bank Medical College Hospital’’
এর উপর সুন্দর ও জ্ঞানগর্ভ আলোচনা করেন এবং সার্জারী বিভাগের আরো আধুনিকায়নে জন্য হাসপাতালের পক্ষ থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। প্রধান অতিথি সেমিনারের বক্তাকে বিষয় ভিত্তিক তার সুন্দর বক্তব্য উপাস্থাপনের জন্য ধন্যবাদ এবং সেমিনারকে সাফল্যমন্ডিত করার জন্য অংশগ্রহনকারী সকল শিক্ষক, ছাত্র ও কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান।পরিশে
ষে অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক একমি ফার্মাকে স্পন্সর করার জন্য এবং সক্রিয় অংশগ্রহন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
