ভাঙ্গায় জাতীয় বীমা দিবস পালিত
ভাঙ্গা প্রতিনিধি: ”
করবো বীমা গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ”-এই শ্লোগান সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় আলোচনাসভার ও শোভাযাত্রার মধ্যে দিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
গতকাল এ উপলক্ষে উপজেলার হল রুমে ,জীবন বীমা কর্পোশন ও সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা সহ নানা আয়োজন করা হয়।
সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে বীমা গ্রাহক, প্রতিনিধি ও আগত অতিথিদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়।
এর পরিচালনা করেন, জীবন বীমা কপোর্রেশন ভাঙ্গা শাখা ব্যবস্থাপক মোঃ ফারুক হোসেনের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বি.এম কুদরত-এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন সন্ধানী লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপক আমিরুল ইসলাম সহ অনেকে।
