আমাদের দেশে গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশ করা যাবে না, হাইকোটের রায়
ভ্রাম্যমান প্রতিনিধি
আমাদের দেশ বাংলাদেশের কোন হাসপাতাল, ক্লিনিক,ডায়াগনস্টিক সেণ্টার,ল্যাবরেটরী,কোন মাধ্যমে অনাগত শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করতে পারবে না বলে রায় প্রদান করেন আমাদের দেশের সর্বোচ্চ বিচারিক আদালত ‘ হাইকোর্ট’।
গত রবিবার এই হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার,বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী ইশরাত হাসান। রাষ্ঠ্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী তীর্থ সলিল রায়। আইনজীবী ইশরাত হাসান বলেন, হাইকোর্টের এই রায়ের পর অনাগত শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না। এই কথা বুঝানো হয় যে, গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা এই রায়ের পর থেকে জানার কোন উপায় নাই। এই রিট চলমান থাকবে।
অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে আইনজীবী ইশরাত হাসান আমাদের প্রতিবেদককে আরও বলেন, গর্ভের শিশুর লিঙ্গ নির্ধারণ করা হলে প্রস‚তি মায়ের মানসিক চাপ তৈরী হয়। অনেক ক্ষেত্রে পারিবারিক চাপে গর্ভপাত করার ঘটনাও ঘটে থাকে আমাদের দেশে।
