ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পেট্রোল পাম্প ভাংচুর
ভাঙ্গা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দলের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১৫ জন সমর্থক আহত হয়েছেন। এ সময় একটি পেট্রোল পাম্পে ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারাইল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মাঝে বহুদিন ধরে চরম উত্তেজনা বিরাজ করতে থাকে।
সেই ধারাবাহিকতায় অদ্য (২৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে সুমন মাতব্বরের গ্রুপের রাজিব মাতুব্বর গ্রামের এক মহিলার মৃত্যুতে, মৃত্যু দেখার জন্য যায়। সেখান থেকে তাকে ফারুক তালুকদার গ্রুপের ওমর তালুকদার, জুয়েল শিকদার ও শুকুর হাওলাদার এরা রাজিবকে একা পেয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন।
এ ঘটনায় খবর ছড়িয়ে পড়লে উভয় গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্রে সংঘবদ্ধ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া এ সময় ঢাকা-ভাঙ্গা -খুলনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের তারাইল নামক স্থানে রণক্ষেত্রে পরিণত হয়।
এ সময় সুমন মাতুব্বরের (হাজী ইরফান উদ্দিন পেট্রোল পাম্পে) ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ চালায় প্রতিপক্ষ। তখন উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হন। এদেরকে বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ব্যাপক লাঠিচার্জ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ভাংগা থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে মৃত্যু বাড়ি থেকে রাজীব মাতুব্বর নামের এক যুবককে মারধর করা কে কেন্দ্র করে সংঘর্ষ ঘটে। এ সময় পাম্পে ভাঙচুর চালায়। এখনো কোনো পক্ষের অভিযোগ পাইনি। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
