ফাইল ছবি
আলো ডেস্ক
চলতি সপ্তাহে এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম ব্যাপক কমেছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জ্বালানি পণ্যটির দর গত ৩ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে।
খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের শীর্ষ ভোক্তা অঞ্চল এশিয়ায় এলএনজির চাহিদা ব্যাপক দুর্বল হয়েছে। সেসাথে ইউরোপেও প্রয়োজনীয়তা কমেছে। ফলে জ্বালানি পণ্যটির বাজার চাপে পড়েছে।
আলোচ্য সপ্তাহে উত্তর-পূর্ব এশিয়ায় আগামী এপ্রিলের এলএনজির গড় সরবরাহ মূল্য আরও নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৫০ শতাংশ। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দর স্থির হয়েছে মাত্র ৮ ডলার ৩০ সেন্টে। ২০২১ সালের মধ্য এপ্রিলের পর যা সবচেয়ে কম।
বিশ্বখ্যাত কমোডিটিজ ব্রোকার মারেক্সের জ্বালানি প্রধান টবি কপসন বলেন, এশীয় অঞ্চলে এলএনজির চাহিদা নিম্নমুখী হয়েছে। ইউরো বেল্টেও প্রয়োজনীয়তা হ্রাস পেয়েছে। ফলে উভয় অববাহিকায় জ্বালানি পণ্যটির দরপতন ঘটেছে। আগামী দিনেও এ ধারা অব্রাহত থাকতে পারে।
সাম্প্রতিক সময়ে এশিয়ার স্পট মার্কেটে এলএনজি বড় দাম হারিয়েছে। এ সুবিধা লুফে নিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি চীন ও ভারত। ব্যাপক পরিমাণে জ্বালানি পণ্যটির আমদানি বাড়িয়েছে দুই দেশ। ইতোমধ্যে এলএনজির বৃহত্তম ভোক্তায় পরিণত হয়েছে তারা।
