স্পোর্টস ডেস্ক
কিলিয়ান এমবাপ্পের দলবদল নাটকের ইতি টেনে দিল মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা। সংবাদমাধ্যমটির খবর, রিয়ালের সঙ্গে তার চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে দুই সপ্তাহ আগেই, ১ জুলাই থেকে মাদ্রিদের ক্লাবটির খেলোয়াড় হচ্ছেন ফরাসি তারকা।
গত মঙ্গলবার পিএসজির কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এমবাপ্পে। সেই সাক্ষাতেই এই ফরোয়ার্ড জানিয়ে দেন, সামনের গ্রীষ্মেই তিনি ছাড়বেন পার্ক ডু প্রিন্সেস। এই খবর প্রকাশ করে ‘দ্য অ্যাথলেটিক’। এখন মার্কা জানাচ্ছে, সেদিনের সাক্ষাতেই এমবাপ্পে পিএসজিকে জানিয়ে দিয়েছিলেন, তাকে যেন আর নতুন চুক্তির প্রস্তাব না দেওয়া হয়।
