প্রতিভা স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন এম.পি আসাদ ও কাউন্সিলর কামরু
স্টাফ রিপোর্টার
রবিবার সকালে মহানগরীর ৫নং ওয়ার্ডে মহিষবাথান উত্তরপাড়া মহল্লায় প্রতিভা স্কুল এর আয়োজনে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থি ছিলেন রাজশাহী-০৩ (পবা – মোহনপুর) আসনের সংসদ সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কামরুজ্জামান কামরু, রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, পুলিশ সুপার রেঞ্জ মোহাম্মদ শাহজাহান মিয়া, বাংলাদেশ ব্যাংক অতিরিক্ত পরিচালক, মোঃ আবুল কালাম আজাদ।
সভাপতিত্ত¡ করেন প্রতিষ্টান পরিচালক মোঃ আবুল বাসার। অনুষ্ঠানে স্কুলের প্রায় ৬০০ জন শিক্ষার্থীদের বিভিন্ন শ্রেণী অনুযায়ী ক্রিড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। দিন ব্যাপি খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
