বিনোদন ডেস্ক
শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। ছবিটির ফার্স্ট লুক মন কেড়েছে ভক্তদের। সহকর্মীরাও হয়েছেন মুগ্ধ। শাকিবের সন্তানের মা অভনেত্রীর শবনম বুবলীরও রয়েছেন এ তালিকায়।
বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে বুবলী বলেন, আমি শাকিব খানের দরদের পোস্টার দেখেছি, খুবই ভালো হয়েছে। আর এখন তো তিনি যুক্তরাষ্ট্রে রাজকুমারের শুটিং করছেন। ওনারও ব্যাক টু ব্যাক ভালো কাজ আসছে। তার জন্যও অনেক শুভকামনা।
এদিকে প্রকাশ পেয়েছে বুবলীর প্রথম টলিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ এর টিজার। ‘ফ্লাশব্যাক’ নিয়ে শাকিবের কী মতামত জানতে চাইলে নায়িকা বলেন, আসলে ওনার শুভকামনা, ভালোবাসা অবশ্যই সব সময় থাকে। কারণ আমার ক্যারিয়ার শুরু হয়েছে তার হাত ধরে। ওনার মাধ্যমেই আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু। তো তিনি অনেক কিছুই আমাকে দেখিয়েছেন শিখিয়েছেন। আমি টানা পাঁচ বছর তার সাথই তো কাজ করেছি, আর এখন তো পরিবারের অংশ। তাই সেখান থেকে শুভকামনা ও ভালোবাসা থাকে সব সময়।
ছবিটির নির্মাণ করেছেন বাংলাদেশের পরিচালক রাশেদ রাহা। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাশার নির্ঝর। এ ছবি প্রযোজনা করেছে ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট। এতে বুবলীর সহশিল্পী কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস।
অন্যদিকে সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’। গত বছর শুরু হয় এ ছবির দৃশ্যধারণের কাজ। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কর্ণাটক – ছয়টি ভাষায় মুক্তি পাবে ছবিটি। নির্মাণ করেছেন অনন্য মামুন।
এতে শাকিবের বিপরীতে আছেন বলিউড অভভিনেত্রী সোনাল চৌহান। সঙ্গে রয়েছেন বাংলাদেশের সাফা মারওয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ। ছবিটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।
