আমাদের দেশে ৬ দশক পর চালু হল রাজশাহী মুর্শিদাবাদ নৌপথ
ভ্রাম্যমান প্রতিনিধি
শাহ মুখদুম রুপোস (রহঃ) এর স্মৃতি বিজড়িত রাজশাহী শহর। এই রাজশাহী পদ্মা নদীর তীরে অবস্হিত। এই পদ্মা – মহানন্দা নদীর মোহনায় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সুলতানগন্জ নৌবন্দর থেকে গতকাল পরীক্ষামুলকভাবে চালু হল পার্শ্ববতী দেশ ভারত এর সঙ্গে নৌপথের নতুন রুট।
গতকাল আমাদের দেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ইহার উদ্বোধন করেন। এই উদ্বোধনের সঙ্গে সঙ্গে সুলতানগন্জ ঘাটটি নদী বন্দরের মর্যাদা পেল। ইহার মাধ্যমে ৬ দশক পর সুলতানগন্জ থেকে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি থানার মায়া নদী বন্দরের মধ্যে আবার শুরু হল ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক নৌ বাণিজ্য।
১৯৬৫ সালে ভারত- পাকিস্তান যুদ্ধের আগ পর্যন্ত গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ- ভারতের লালগোলা নৌ ঘাটের মধ্যে নৌ পথে বাণিজ্য চালু ছিল বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।
মুর্শিদাবাদ জেলার মায়া নৌ বন্দর থেকে গোদাগাড়ী উপজেলার সুলতানগন্জ পর্যন্ত আড়াআড়িভাবে ২০ কিঃমিঃ এই নদীপথ চালু হলে ২ দেশের মধ্যে আমদানি- রপ্তানির সময়, খরচ অনেক কমে আসবে। ইহাতে উপকৃত হবেন ২ দেশের ব্যবসায়ীরা।
এই নৌ পথে ২ দেশের মধ্যে হাজার কোটি টাকার বাণিজ্য হওয়ার আশা করেন ২ দেশের ব্যবসায়ীরা। এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় র্ভামা, রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী -১( গোদাগাড়ী- তানোর) আসনের এমপি আলহাজ ওমর ফারুক চৌধুরী উপস্হিত ছিলেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আফির আহমেদ মোস্তফা আমাদের প্রতিবেদককে বলেন, বাংলাদেশ- ভারত নৌ প্রটোকল চুক্তির আওতায় রাজশাহী পদ্মা নদী তীরবর্তী গোদাগাড়ী উপজেলার সুলতানগন্জ নৌ বন্দরটি আনুষ্ঠানিকভাবে চালু করা হল। ইহার পর ধীরে ধীরে আমাদের দেশের অন্য বন্দরগুলির মত ইহার অবকাঠামো উন্নয়ন কাজ চলবে। প্রাথমিক পর্যায়ে এই পথে ভারত থেকে সিমেণ্ট তৈরীর কাঁচামাল,পাথর,মারবেল,খনিজ বালু,বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বাংলাদেশে আসবে। আমাদের দেশ থেকে এই পথে যাবে বস্ত্র,মাছ,পাট,পাটজাত পণ্য,কৃষিপণ্য।
