একতা মহিলা সমবায় সমিতির ৮ম বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে
জিয়াউল হক
রবিবার সকালে ডাইংগেরহাট মহিলা কলেজ প্রাঙ্গণে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। একতা মহিলা সমবায় সমিতির সভাপতি মোসাঃ আরজিয়া বেগমের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছিলেন জনাব মোহাঃ আসাদুজ্জামান আসাদ, মাননীয় এমপি-৫৪, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) জাতীয় সংসদ অধিবেশন চলায় তাঁর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ গোলাম মোস্তফা, চেয়াম্যান হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ, পবা, রাজশাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ নুরুজ্জামান টুকু, কমিশনার ৬নং ওয়ার্ড রাজশাহী সিটি কর্পোরেশন রাজশাহী, মোঃ ওসমান গনি, প্রকল্প সমন্বয়কারী, ওয়েব ফাউন্ডেশান, মোঃ সুলতানুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা পবা, রাজশাহী, মোঃ আসলাম আলী, অধ্যাক্ষ, ডাইংগের হাট মহিলা কলেজ, পবা, রাজশাহী, মোঃ হাবিবুর রহমান সভাপতি, ডাইংগের হাট মহিলা কলেজ, পবা, রাজশাহী, মোঃ আব্দুল হালিম সহ-সভাপতি, হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ।
বার্ষিক সাধারণ সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন পেশ, নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন, ২০২২-২৩ সালের আয় ব্যয় উপস্থাপন, আর্থিক বিবরণী হিসাব নিকাশ পেশ, ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণ এবং ২০২৩-২৪ সালের প্রস্তাবিত বাজেট ও সম্পূরক বাজেট উপস্থাপন আর্থিক বছরের জন্য প্রাক্কলিত বাজেট পর্যালোচনা, সার্ভিস রোল প্রণয়ন ও কর্মচারী নিয়োগ সংক্রান্ত, কার্যভাতা ও উৎসাহ ভাতা বার্ষিক লভ্যাংশের হিসাব উপস্থাপন, সদস্য ভর্তি ও বাতিল সংক্রান্ত সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সেই সাথে আমন্ত্রিত অতিথিবৃন্দ একতা মহিলা সমবায় সমিতির সার্বিক উন্নয়নের গুডনেইবারর্স এর সম্পৃক্ততা নারীর ক্ষমতায়ন ও নারীর উন্নয়নে সমবায় সমিতির ভূমিকা, সমবায় সমিতির উন্নয়নে উপজেলা সমবায়ের ভূমিকা বিষয়ে আলোচনা করেন। পরিশেষে অতিথিবৃন্দ একতা মহিলা সমবায় সমিতির সভাপতি মোসাঃ আরজিয়া বেগমের ভূয়সী প্রসংশা করেন। একতা মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় ১০২০ জন সদস্য উপস্থিত ছিলেন।
