ছবি সংগৃহীত
আলো ডেস্ক
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাজধানী এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে।
বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে উদ্দেশে রওনা হন বলে জানান চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুউদ্দিন দিদার।
তিনি বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হচ্ছে।
