ছবি সংগৃহীত
আলো ডেস্ক
ফরিদপুরের সালথায় মারামারি মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম নাজমুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কাগদী এলাকা থেকে নাজমুলকে গ্রেপ্তার করা হয়।
নজমুল একই উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রাম এলাকার মো. আফছার উদ্দিন মাতুব্বরের ছেলে। আফছার উদ্দিন মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, সালথার কাগদী এলাকার একটি মারামারির ঘটনার এজাহারভুক্ত আসামি নাজমুল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।
