ছবি সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জিতেছিলো অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচে হোয়াইট ওয়াশের লক্ষ্যে নামা অজিরা অবিশ্বাস্য এক জয় পয়েছে। রেকর্ডগড়া জয়ে ক্যারিবীয়দের করেছে অজিরা। মাত্র ৪১ বলেই ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) ক্যানবেরায় টস হেরে ব্যাট করতে নেমে ২৪.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে গেছে ৮৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে ৬.৫ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। ম্যাচটি অসিরা জিতেছে ২৫৯ বল হাতে রেখেই।
এর আগে এত বেশি বল হাতে রেখে হাতে ওয়ানডে ম্যাচ জেতেনি অস্ট্রেলিয়া। বল হাতে অজিদের সবচেয়ে বড় জয়টি ছিলো যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২০০৪ সালে। ওই ম্যাচে ৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অজিরা জিতেছিলো ২৫৩ বল হাতে রেখে।
৮ উইকেটের জয়টি এখন পর্যন্ত অজিদের সবচেয়ে সংক্ষিপ্ত জয়। ম্যাচটি শেষ হয়েছে মাত্র ৩১ ওভারে এবং বিরতিসহ খেলা হয়েছে মাত্র ৩ ঘণ্টা। এই জয়ের মাধ্যমে টানা ১২টি ওয়ানডে ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়া।
ক্যানবেরার মানুকা ওভালের এই ম্যাচের মাধ্যমে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে ১০০০তম ম্যাচ খেলার রেকর্ড করলো অস্ট্রেলিয়া। এর আগে কেবল ভারত এই মাইলফলক স্পর্শ করেছে।
ক্যারিবীদের অল্প রানের লক্ষ্য তাড়ায় ঝোড়ো ব্যাটিং করতে শুরু করেন দুই ওপেনার জ্যাকে ফ্রেজার ম্যাকগ্রার্ক জস ইঙ্গলিস। ১৮ বলে ৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হয়ে যান ম্যাকগ্রার্ক। আলজারি জোসেফের বলে গুদাকেশ মতির হাতে ক্যাচ হন তিনি। ১৬ বলে ৩৫ রানের মারকুটে ইনিংস খেলে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন ইঙ্গলিস। তার সাথে ৬ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক স্টিভ স্মিথ।
এর আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৬০ বলে ৩২ রান করেন অ্যালিক অ্যাথানিজে। ১২ রান করেন রস্টন চেজ। অস্ট্রেলিয়ার হয়ে ২১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন জাভিয়ার বার্টলেট।
