৫নং ওয়ার্ড মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট এর ট্রফি প্রদান করেন কাউন্সিলর কামরু
স্টাফ রিপোর্টার
শনিবার বিকালে নগরীর মহিষবাথান মহল্লায় আলিয়া মাদরাসা মাঠে খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্য কে সামনে রেখে মহিষবাথান ব্রাদার্স টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রদান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও বর্জ্য ব্যাবস্থাপনা স্থায়ী কমিটির চেয়ারম্যান কামরুজ্জামান কামরু ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী জুলফিকার হায়দার সুজন, বিশিষ্ঠ সমাজসেবক মোহাম্মদ আলী বাবু, প্রভাষক রেসিডেন্সিয়াল কলেজ আব্দুল আজিজ আপেল সহ অন্যান্য বিশিষ্ঠ জন ও ক্রিড়া ব্যক্তিত্বরা। অনুষ্ঠান সভাপতিত্ব করেন আলহাজ¦ জিয়া উদ্দিন আহম্মেদ।
