ছবি সংগৃহীত
আলো ডেস্ক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার কথায় নয় কাজে বিশ্বাসী, সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণে বিশ্বাসী।
শনিবার (০৩ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁওস্থ নন্দীপাড়ায় গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতের উষ্ণ উপহার হিসেবে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা শুধু কম্বল বিতরণ করছি না, বরং তাদের প্রতি আমাদের সহানুভূতি ও সমর্থন প্রকাশ করছি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন দাস, ৭৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, স্থানীয় নারী কাউন্সিলর নাসরিন আক্তারসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
