ছবি সংগৃহীত
আলো ডেস্ক
মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় এক নম্বর আসামি তার স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফেনী জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সেখানে পাঠানো হয়।
সাড়ে তিন বছর তদন্ত করেও ডিবি পুলিশ কোনো কূলকিনারা করতে না পারার পর ২০২০ সালের জানুয়ারিতে আদালতের নির্দেশে মামলার তদন্তভার পায় পিবিআই। এরপর ২০২১ সালের মে মাসে পিবিআই জানায়, স্ত্রী মিতুকে হত্যা করা হয়েছিল বাবুল আক্তারের পরিকল্পনায়। আর এজন্য খুনিদের লোক মারফত তিন লাখ টাকাও দিয়েছিলেন বাবুল। ২০২১ সালের ১২ মে বাবুল আক্তারকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পিবিআই। সেই থেকে কারাগারে রয়েছেন তিনি। বর্তমানে তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে বাবুলের বিরুদ্ধে স্ত্রী খুনের মামলা বিচারাধীন।
