ছবি সংগৃহীত
আলো ডেস্ক
রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহসানুল হক পিন্টুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।
শোক বার্তায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আহসানুল হক পিন্টু মৃত্যুবরণ করেন।
