ছবি সংগৃহীত
আলো ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদকে ‘প্রহসনের ফাইভ পার্সেন্ট সংসদ’ আখ্যা দিয়ে আমার বাংলাদেশ পার্টির এবি পার্টির কেন্দ্রীয় নেতাকর্মীরা বলেছেন, আওয়ামীলীগ মুখে গণতন্ত্রের খই ফুটায় কিন্তু মনে মনে তারা পুরোদস্তুর স্বৈরাচার। আওয়ামীলীগ নেতাদের অন্তরে দেশের ৯৫ ভাগ মানুষের প্রতি হিংসা ও বিষ, ফলে তাদের স্বৈরাচারী কর্মকান্ড বাংলাদেশকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে।
মিছিলটি বিজয়নগর হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে। এসময় নেতা-কর্মীরা জাতীয় সংসদের অধিবেশনকে ‘প্রহসনের ফাইভ পার্সেন্ট সংসদ’ আখ্যা দিয়ে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করে।
সংক্ষিপ্ত সমাবেশে এবি পার্টির আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে জাল জালিয়াতি করে ডামি সংসদ গঠন করেছে আওয়ামীলীগ। সংবিধান লঙ্ঘন করে এই সংসদের সদস্যরা অবৈধভাবে শপথ নিয়েছে। আমরা ভোট চুরি করা এই সংসদ সদস্যদের লাল কার্ড দেখানোর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে প্রত্যাক্ষান করছি। গণতন্ত্র প্রতিষ্ঠায় এবি পার্টির এই সংগ্রাম চলছে, চলবে ইনশাআল্লাহ।
লালকার্ড মিছিলে দলের যুগ্ম আহবায়ক বিএম নাজমুল হকের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু,
যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহবায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন প্রমূখ।
